লালনের চিন্তার কেন্দ্রে ছিল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালন উৎ​সবের শেষ দিনে সন্ধ্যায় গান করছেন অচিন পাখি সংগীত একাডেমির শিল্পীরা। ছবিটি গতকাল শিল্পকলা একাডে​মির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো
লালন উৎ​সবের শেষ দিনে সন্ধ্যায় গান করছেন অচিন পাখি সংগীত একাডেমির শিল্পীরা। ছবিটি গতকাল শিল্পকলা একাডে​মির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তন থেকে তোলা l প্রথম আলো

লালনের চিন্তার কেন্দ্রে ছিল মানুষ, মানুষকে জানা ও আত্মপরিচয়ের অন্বেষণ। মানুষের মতো বাঁচার কথাই লালনদর্শনের মূল কথা। লালন উৎসবে লালনদর্শন নিয়ে নিজের এ উপলব্ধির কথা জানালেন সুলতানা কামাল। উৎসবের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন এই মানবাধিকারকর্মী।
গতকাল বুধবার শেষ হলো ‘লালন রিসার্চ ফাউন্ডেশন’ আয়োজিত দুই দিনের লালন উৎসব। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের এ আয়োজনে ছিল লালন চর্চা নিয়ে অতিথিদের আলোচনা ও বাউলশিল্পীদের গান।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বি এন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী ফরিদা পারভীন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক আনিসুজ্জামান। আলোচনা করেন মোসলেম উদ্দীন ফকির। বক্তৃতা দেন সংগঠনের সভাপতি আবু ইসহাক, কবি আসাদ চৌধুরী, বাংলাদেশে ভয়েজ অব আমেরিকার প্রধান সম্পাদক শেখ রহমান মুস্তাফিজ। আলোচনা শেষে লালনের ‘ধন্য ধন্য বলি তারে’ গানটি দিয়ে সংগীতানুষ্ঠান শুরু করেন অচিন পাখি সংগীত একাডেমির শিল্পীরা। এরপর ছিল একক কণ্ঠের গান।