লালনের জীবন নিয়ে ‘বারামখানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নতুন নাটক মঞ্চে আসছে শুনলেই ছুটে আসি। শুক্রবার হলে কোনো নাটকের উদ্বোধনী প্রদর্শনী দেখার সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। লালনকে নিয়ে এর আগেও দু-একটি নাটক হয়েছে, সিনেমাও হয়েছে। তবে থিয়েটারের বারামখানা নাটকটি ব্যতিক্রমী হবে বলেই আমার ধারণা। সে কারণে আগ্রহটা ছিল বেশি।’ জাতীয় নাট্যশালার করিডরে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মঞ্চে ছিল থিয়েটারের নতুন নাটক বারামখানার প্রথম প্রদর্শনী।বাউল সাধক লালন সাঁইয়ের জীবনদর্শনের ওপর পান্থ শাহরিয়ার রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। প্রথম প্রদর্শনীতে প্রচুর দর্শকসমাগম ঘটেছিল। পরিবেশ ছিল বেশ উৎসবমুখর।লালনের জীবনযাত্রা, দৃষ্টিভঙ্গি, সংগীতের প্রতি ঝোঁক, নীতিবোধই হলো নাটকের উপজীব্য। তাঁর শৈশবের কাহিনী, পরে আধ্যাত্মিক জীবনে ঘটনাপ্রবাহ এবং মৃত্যুর পর তাঁকে ঘিরে মানুষের চিন্তা-চেতনা বারামখানায় উঠে এসেছে। পাশাপাশি সেখানকার মানুষের জীবনযাত্রা, পরিবেশ-প্রকৃতি থেকে শুরু করে নানা ধরনের পরিবর্তনের সামাজিক ও রাজনৈতিক ঘটনাপ্রবাহও রয়েছে নাটকে। ব্যবহার করা হয়েছে কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা। অভিনয় করছেন রামেন্দু মজুমদার, পরেশ আচার্য, মারুফ কবির, তানজুম আরা, সেতানুল ইসলাম প্রমুখ।কবি শামসুর রাহমানের জন্মদিন উপলক্ষে আবৃত্তিকবি শামসুর রাহমানের ৮১তম জন্মদিন আজ ২৩ অক্টোবর। তবে এক দিন আগেই গতকাল কবির ভক্ত-অনুরাগীরা আবৃত্তিতে স্মরণ করেছেন কবিকে। মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে আলোচনায় আবৃত্তি সংগঠন ক’জনা আয়োজন করে এই অনুষ্ঠানের।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শামসুর রাহমানের সৃষ্টি ও জীবন নিয়ে আলোচনা করেন অধ্যাপক মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, অনিমেষ কর ও শাহাদাৎ হোসেন। পরে ছিল বৃন্দ আবৃত্তির প্রযোজনা ‘স্মৃতির ঝোপেঝাড়ে’। শামসুর রাহমানের বিভিন্ন কবিতা থেকে এই প্রযোজনার গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন লুৎফুল আহমেদ।‘এখন আমাকে রাশি রাশি ফুল, ফুলের বাহারী তোড়া দিচ্ছো/ দাও, করবো না বারণ/ কারণ, চলশক্তিহীন/ প্রজাপতি, কিংবা একরত্তি মাছি এসে যদি বসে নাকের ডগায়/ পারবো না তাড়াতে ওদের’ আবৃত্তিশিল্পীদের কণ্ঠে একই কবিতা শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে। কবির বিভিন্ন আঙ্গিকের কবিতা নিয়ে এই আবৃত্তিসন্ধ্যা হয়ে উঠেছিল উপভোগ্য।ক’জনার সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী শিমুল মুস্তাফা আবৃত্তি করেন, ‘ক্ষমতামাতাল জঙ্গী হে প্রভুরা, ভেবেছো তোমরা/ তোমাদের হোমরাচোমরা, সভাসদ, চাটুকার সবাই অক্ষত থেকে যাবে চিরদিন?’অনুষ্ঠানে আরও আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ইস্তেকবাল হোসেন, ডালিয়া আহমেদ, আহ্কাম উল্লাহ ও তামান্না তিথি।ভাবীকাল যার ডাকনাম কবি শামসুর রাহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে। গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘ভাবীকাল যার ডাকনাম’ নামের এই অনুষ্ঠানের নির্দেশক ছিলেন রফিকুল ইসলাম। অনুষ্ঠানে শিল্পীরা মাস্টারদার হাতঘড়ি, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, কালো মেয়ের জন্য পঙিক্তমালা, আসাদের শার্ট, সফেদ পাঞ্জাবী, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বন্দি শিবির থেকে, স্বাধীনতা তুমি, বাইবেলের কালো অক্ষরগুলো, অভিশাপ দিচ্ছি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা’সহ বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।আবৃত্তিতে অংশ নেন মাহমুদা সিদ্দিকা, ইকবাল আহমেদ, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, শাহানা শিল্পী, সংগীতা সাহা, নাসিমা খান, শায়লা লাবণী প্রমুখ। নাভিদস কমেডি ক্লাবের নতুন শাখানাভিদস কমেডি ক্লাব এবার তাদের নতুন শাখা খুলেছে ধানমন্ডিতে। ধানমন্ডি ২৭-এর জেনেটিক প্লাজার তৃতীয় তলায় নাভিদস কমেডি ক্লাবের এ শাখাটির উদ্বোধন করা হচ্ছে আজ শনিবার সন্ধ্যা ছয়টায়। বাংলাদেশের প্রথম এই কমেডি ক্লাবের কর্ণধার নাভিদ মাহবুব গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। নাভিদস কমেডি ক্লাবের যাত্রা শুরু হয় এ বছরের মার্চ মাসে। অতি অল্প সময়ের মধ্যে ক্লাবটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এ শাখার সূচনা।:n:লোকসংগীতের অ্যালবাম হারামানিক:h:নিজস্ব প্রতিবেদক:a:লোকসংগীতের অ্যালবাম ‘হারামানিক’-এর মোড়ক উন্মোচিত হলো গতকাল। মৃদুল কান্তি চক্রবর্তীর কণ্ঠ ও রীনাত ফওজিয়ার যন্ত্রসংগীতের যৌথ সংগ্রহ এটি। জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, অধ্যাপক খন্দকার বজলুল হক, এ কে এম আরিফুর রহমান ও শিল্পীদ্বয়। আলোচনার পর শিল্পীরা সংগীত ও সেতারবাদন পরিবেশন করেন। অ্যালবামটিতে রয়েছে সাতটি লোকগান ও সেতারের তিনটি বাদন। সেতারে ভাটিয়ালি সুর, মিশ্র খাম্বাজ এবং মিশ্র পাহাড়ি রাগে তিনটি ধুন পরিবেশিত হয়েছে অ্যালবামে। গানগুলো হলো শাহ্ আবদুল করিম, আমির উদ্দিন, হাসন রাজা, গগন হরকরা ও রাধারমণ দত্তের।এ ছাড়া অ্যালবামে ব্যতিক্রমী একটি বাদ্যযন্ত্রের ‘সুরশ্রী’তে পরিবেশন করা হয়েছে লোকসুর। দোতারা এবং নকুল বীণার সম্মিলনে নতুন এই যন্ত্রের আবিষ্কর্তাও মৃদুল কান্তি চক্রবর্তী। ‘হারামানিক’ অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন।