লালনের তত্ত্ব, গান ও চর্চার যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানটি ব্যতিক্রম। মঞ্চের এক পাশে মন্দিরা, দোতারা আর খোল নিয়ে বসেছেন তিন যন্ত্রী। বড় পর্দায় দেখানো হলো আয়োজনের নেপথ্য বর্ণনা। এরপর পালাক্রমে লালনের গান, দর্শন ও চর্চার বর্ণনা।বাংলা একাডেমী গতকাল সোমবার তাদের সেমিনার কক্ষে বাংলার বাউলসাধক ফকির লালন সাঁইয়ের সংগীত, দর্শন ও চর্চাবিষয়ক ‘ম্যান অব দ্য হার্ট’ শীর্ষক ‘আন্তর্জাতিক নাট্য পরিবেশনা’র আয়োজন করে। অনুষ্ঠানে গান, অভিনয় ও কথার মধ্য দিয়ে লালন সাঁইয়ের দর্শন ও সংগীত উপস্থাপন করেন ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও নাট্যকলা বিভাগের অধ্যাপক সুদীপ্ত চট্টোপাধ্যায়। স্বাগত ভাষণ দেন বাংলা মহাপরিচালক শামসুজ্জামান খান। সঞ্চালনা করেন সাইমন জাকারিয়া।অনুষ্ঠানের শুরুতে সুদীপ্ত চট্টোপাধ্যায় জানান, ১৫ বছরের গবেষণার মধ্য দিয়ে তিনি এই নাট্য পরিবেশনাটি তৈরি করেছেন। এরপর ‘সাঁইয়ের লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে’ গানের মধ্য দিয়ে শুরু হয় ‘ম্যান অব দ্য হার্ট’। তিনি অভিনয় করে দেখানোর পাশাপাশি গেয়ে শোনান ‘এসব দেখি কানার হাটবাজার’, ‘পাখি কখন জানি উড়ে যায়’সহ বেশ কয়েকটি গান। সুদীপ্ত চট্টোপাধ্যায় বলেন, ‘লালনের গান শুধু সুরেলা বাণীরূপ নয়, বরং তা একই সঙ্গে ধারণ করেছে রাজনীতি ও দর্শনের সুগভীর বোধ। এ নাট্য পরিবেশনায় আমি লালনের দর্শনকে লালনের তত্ত্ব ও গান উভয়ের যুগলবন্দী আকারে উপস্থাপনের প্রয়াস চালিয়েছি। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা প্রভৃতি জেলার প্রত্যন্ত এলাকায় ঘুরে বাউল ফকিরদের প্রত্যক্ষ সংস্পর্শে আমি লালনকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করেছি যে লালনকে কোনো ধরাবাঁধা গণ্ডিতে আবদ্ধ করা যায় না। দেশ-কাল-ধর্ম-ভাষার সংকীর্ণ সীমানা ভেদ করে অচিন পাখির মতোই লালন ছুটে চলেন দিগ্বিদিক।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, ‘লালন সম্পর্কে সুদীপ্ত চট্টোপাধ্যায়ের কাজ আমাদের নতুন অন্তর্দৃষ্টির দ্বার উন্মোচন করবে। লালনের উদার মানবতাবাদী দর্শন যে বাংলার গণ্ডি পেরিয়ে বিশ্ব অঙ্গনে ব্যাপ্ত ‘ম্যান অব দ্য হার্ট’ তারই সাক্ষ্য বহন করে।প্রকাশ হলো রবীন্দ্রসমগ্রের চতুর্থ খণ্ডকবিগুরুর সার্ধশততম জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশনা প্রতিষ্ঠান পাঠক সমাবেশ ২৫ খণ্ডে তাঁর সমগ্র রচনা প্রকাশের উদ্যোগ নিয়েছে। রবীন্দ্রসমগ্র নামের এই বিশাল প্রকাশনার চতুর্থ খণ্ড প্রকাশিত হয়েছে।প্রকাশক সাহিদুল ইসলাম জানিয়েছেন, পঞ্চম খণ্ডের মুদ্রণকাজ চলছে। প্রস্তুতি আছে, এ মাসের শেষ নাগাদ ষষ্ঠ খণ্ডটিও প্রকাশ করার। প্রকাশনার কাজ আরও দ্রুত এগোতে পারত, কিন্তু বিদ্যুতের সমস্যায় ছাপা ও বাঁধাইয়ের কাজে কিছুটা মন্থরভাব সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা-ইংরেজি সমুদয় রচনা, চিঠিপত্র, গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা, আলোকচিত্র এবং চিত্রকর্ম নিয়ে ২৫ খণ্ডে রবীন্দ্রসমগ্র প্রকাশিত হবে। সমগ্রটির দাম ১০ হাজার টাকা। তবে অগ্রিম পাঁচ হাজার টাকা জমা দিয়ে ২৫ খণ্ডের সমগ্রটি আগ্রহী পাঠকেরা কিনতে পারবেন। টাকা জমা দেওয়া যাবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। পাঠক সমাবেশ, ২৭ আজিজ মার্কেট (২য় তলা), শাহবাগ ঢাকা-১০০০—এই ঠিকানায় ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার পাঠানো যাবে। প্রয়োজনে বিস্তারিত জানা যাবে ৯৬৬২৭৬৬, ৯৮৬১০০৩, ০১৮১৯ ২১৯০৮১, ০১৭১৩ ০৩৪৪৪০ এই নম্বরে।চতুর্থ খণ্ডে রয়েছে কবিতা ও গান: কথা, কাহিনী, কল্পনা, ক্ষণিকা, নৈবেদ্য, স্মরণ। নাটক ও প্রহসন: ব্যাঙ্গকৌতুক, শারদো ৎ সব, মুকুট। উপন্যাস ও গল্প : চতুরঙ্গ, ঘরে-বাইরে। প্রবন্ধ: ব্যঙ্গকৌতুক, সাহিত্য।ভারতে রবীন্দ্রপ্রয়াণ দিবস পালিতকলকাতা প্রতিনিধি জানান, গতকাল সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম প্রয়াণ দিবস ভারতজুড়ে পালিত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিগুরুর প্রয়াণ দিবসে এই প্রথম রাজ্যব্যাপী ছুটি ঘোষণা করেছেন। একইসঙ্গে আজ মঙ্গলবারও ছুটি ঘোষণা করেছেন স্কুল-কলেজে।পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী রবীন্দ্র উ ৎ সবের সূচনা হয়েছে গতকাল। সন্ধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে কবি স্মরণ অনুষ্ঠানে যোগ দেন কলকাতার প্রথিতযশা শিল্পী আর বিশিষ্টজনেরা। যোগ দেন মুখ্যমন্ত্রীও।কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, পার্কসার্কাস ময়দান, কলেজ স্কোয়ার এবং হরিশ পার্ক থেকে গতকাল সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও স্কুল-কলেজের হাজারো ছাত্রছাত্রী, বিশিষ্টজনসহ সাধারণ মানুষ পদযাত্রা করেন। হরিশ পার্কের পদযাত্রার নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাত দিনব্যাপী আয়োজিত রবীন্দ্র উ ৎ সবের অনুষ্ঠান একসঙ্গে শুরু হয়েছে গিরীশ মঞ্চ, মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ, মিনার্ভা থিয়েটার এবং বাংলা একাডেমী সভাঘরে। এখানে যোগ দিচ্ছেন দেশ-বিদেশের প্রথিতযশা বরীন্দ্রসংগীতশিল্পী ও ভক্তরা।কলকাতা শহরের গুরুত্বপূর্ণ ২৬টি সিগনালে রবীন্দ্রসংগীত বাজানোর এক নতুন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু হয় গতকাল। লাল সিগনালে গাড়ি আটকে থাকার সময় রবীন্দ্রসংগীত বাজানোর এই উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। অর্থা ৎ সিগনালে লাল বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে বেজে উঠবে রবীন্দ্রসংগীত।রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী এবং কলকাতার জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘও এদিনে আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।