লিওনকে ঈর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানি লিওন
সানি লিওন

সানি লিওনকে ঈর্ষা করেন, সেটিও কিনা প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকা! অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু লিওনর প্রতি ঈর্ষাটা প্রিয়াঙ্কা গোপন করতে পারেননি। শুট আউট অ্যাট ওয়াদালা ছবিতে লিওনর সঙ্গে আইটেম কন্যার ক্রেডিট ভাগাভাগি করতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। এ নিয়ে নিজের অসন্তোষ লুকাতে পারেননি তিনি। শুধু তা-ই নয়, ওই ছবিতে প্রিয়াঙ্কার আইটেম গান ‘বাবলি বাদমাশ’-এর চেয়ে লিওনর আইটেম গান ‘লায়লা’ বেশি প্রচার-প্রচারণা পেয়েছিল। প্রযোজকও ছবির প্রচারণায় এটাকে পুঁজি করেছিলেন। ‘বাবলি বাদমাশ’-এর চেয়ে ‘লায়লা’ বেশি প্রশংসা পেতে শুরু করলে প্রিয়াঙ্কা মন্তব্য করেন, তাঁর গানটি নাকি আইটেম গানই নয়!
রা. হা.
সূত্র: টিওআই, এএনআই