প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট থেকেই বড় হয় সবাই। অভিনয়শিল্পীরাও এর বাইরে নন। আজ আমরা এমন তিন অভিনয়শিল্পীর কথা বলব, যাঁরা ছোটবেলাও যেমন ছিলেন তারকা, বড় হয়েও তাঁরা তারকা। দিনে দিনে শুধু বেড়েছে তাঁদের তারকাখ্যাতি
একেবারে ছেলেবেলা থেকেই টেলিভিশনে অভিনয় করা শুরু করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ১৯৭৪ সালে জন্ম নেওয়া এ শিল্পী ১৯৮৮ সাল থেকেই টিভি সিরিয়ালে অভিনয় করছেন। এর আগে টেলিবিজ্ঞাপনেও দেখা গেছে তাঁকে। ১৯৯১ সালে ক্রিটার্স থ্রি নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষিক্ত হন। এরপর অনেক ছবিতেই অভিনয় করেছেন। তবে রোমিও অ্যান্ড জুলিয়েট আর টাইটানিক-এ অভিনয় করেই তিনি এ প্রজন্মের অন্যতম হার্টথ্রব অভিনেতায় পরিণত হন। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন পাঁচবার, গোল্ডেন গ্লোবে দশবার। লিওনার্দো ডিক্যাপ্রিও এখনো সমানতালে অভিনয় করে যাচ্ছেন।