লিঙ্কনের জীবনী অবলম্বনে ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ইতিহাসবিদ ডরিস কেয়ার্নস গুডউইনের সাম্প্রতিক বেস্ট সেলার বই টিম অব রাইভেলস অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস প্রেসিডেন্টের চরিত্রে এবং প্রেসিডেন্ট -পত্নীর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সেলি ফিল্ড। ছবির কাহিনি প্রেসিডেন্ট লিঙ্কনের জীবনের ঘটনাবহুল শেষ চারটি মাস নিয়ে। ছবিতে দাসপ্রথা বিলোপ থেকে শুরু করে গৃহযুদ্ধ অবসানে লিঙ্কনের বিশেষ ভূমিকার কথা তুলে ধরা হচ্ছে। ভার্জিনিয়ার রিচমন্ডে শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তবে ছবিটি ২০১২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর মুক্তি দেওয়া হবে। কারণ, স্পিলবার্গ চান না ছবিটি রাজনৈতিক অঙ্গনে বাড়তি কোনো প্রভাব ফেলুক। বিবিসি।