‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ২০০৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন লিজা। এবার বের হয়েছে তাঁর একক গানের অ্যালবাম, নাম লিজা পার্ট ওয়ান। বের করেছে অগ্নিবীণা। কথা হলো লিজার সঙ্গে।অ্যালবামটির নাম ‘লিজা পার্ট ওয়ান’ কেন?এটি আমার প্রথম একক অ্যালবাম। কোনো গানের শিরোনামে নয়, নিজের নামেই অ্যালবামের নাম করেছি। ভবিষ্যতে আমার যে অ্যালবামগুলো বের হবে, সেগুলোও লিজা নামেই করার ইচ্ছা আছে। সে ক্ষেত্রে সংখ্যাটা বদলে যাবে।‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার তিন বছর পর আপনার অ্যালবাম বের হলো। এই প্রতিযোগিতার পর আমি আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাই। এরপর উচ্চমাধ্যমিক পরীক্ষা আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি—সব মিলিয়ে অনেকটা সময় চলে যায়। এবার পুরো চাপমুক্ত হয়ে কাজটা করেছি। তাই গানগুলো তৈরির জন্য যথেষ্ট সময় দিতে পেরেছি। পুরো অ্যালবামের সুর করেছেন তৌসিফ...তিনি এ পর্যন্ত কয়েকটি মিশ্র অ্যালবাম করেছেন। এর মধ্যে দুটিতে আমি গান গেয়েছি। তৌসিফের সুর করা আর আমার গাওয়া ‘এই তো ভালোবাসা’ গানটি বেশ প্রশংসিত হয়েছে। সেই দিকটি বিবেচনা করে আমার প্রথম অ্যালবামের সুর ও সংগীতায়োজনের পুরো দায়িত্ব দিয়েছি তাঁকে। আর এবারই প্রথম তিনি একজন শিল্পীর পুরো অ্যালবামের কাজ করেছেন। এ কারণে তিনিও গানগুলোর প্রতি যথেষ্ট মনোযোগ দিয়েছেন। আপনার পড়াশোনার কী খবর?ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছি। দুই বছর হলো।আপনার নাকি বাগদান হয়েছে?হ্যাঁ, গত ২ মার্চ বাগদান হয়েছে। আমার হবু বর ইকবাল মাহমুদ ব্যবসা করেন। বিবিএ শেষ করার পর বিয়ে হবে।