লিডার ফেরদৌস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমান্টিক নায়ক হিসেবেই পরিচিত ফেরদৌস। এ পর্যন্ত করা ছবিগুলোয় নায়িকার সঙ্গে মান-অভিমানেই কাটিয়েছেন বেশি সময়। এবার দর্শকের সামনে এক নতুন ফেরদৌস। রাজনৈতিক নেতার বেশে পর্দায় আসছেন তিনি। ছবির নাম লিডার। সুস্থ ধারার একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে পেরে তিনি রোমাঞ্চিত।
বাস্তব জীবনে রাজনীতির সঙ্গে কি তাঁর সম্পৃক্ততা আছে? এ প্রশ্নে হাসলেন ফেরদৌস। বললেন, ‘আমি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। কিন্তু আমরা তো সব সময় রাজনীতির মধ্যেই আছি। রাজনীতিবিদদের কর্মকাণ্ড দেখছি। আত্মীয়স্বজনের মধ্যে অনেকেই রাজনীতি করেন। ফলে, অভিনয় করতে সমস্যা হবে না।’
ছবিটি পরিচালনা করছেন শিমুল পারভেজ।