লিন্ডসে অন্তঃসত্ত্বা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের প্রবলেম ‘সেলিব্রেটি’ লিন্ডসে লোহান সন্তান প্রত্যাশা করছেন। সম্প্রতি চমকপ্রদ এ খবরের জোগান দিয়েছেন লিন্ডসে নিজেই। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘এ বার্তাটির মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিচ্ছি আমি।’বর্তমানে প্রচারণার কাজে ব্রাজিল আছেন ২৬ বছর বয়সী এ ‘মিন গার্লস’ তারকা। লিন্ডসের টুইটার অ্যাকাউন্টে বার্তাটি পোস্ট করা হয়েছে ১ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে। বার্তাটি দেখার পর তাজ্জব বনে গেছেন লিন্ডসের প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন টুইটার অনুসারী। এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা।অবশ্য কেউই লিন্ডসের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিকে বিশ্বাসযোগ্য মনে করছেন না। সবার ধারণা, এপ্রিল ফুলস ডে উপলক্ষে সবাইকে বোকা বানানোর জন্যই মজা করে এ বার্তা ছেড়েছেন তিনি। অথবা তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এই বার্তা ছড়ানো হয়েছে।