লিন্ডসে লোহানের ৯০ দিনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রাতিরিক্ত মদ্যপানের অভিযোগে অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। বেভারলি হিলস মিউনিসিপ্যাল কোর্ট হাউস গতকাল মঙ্গলবার লোহানের বিরুদ্ধে এ রায় দিয়েছেন। আদালতের রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন লিন্ডসে লোহান। আদালত তাঁকে ২০ জুলাইয়ের মধ্যে আত্মসমর্পণের নির্দ্দেশ দিয়েছেন।প্রসঙ্গত, ২০০৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে লোহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে আদালত থেকে কিছু শর্ত সাপেক্ষে লোহানকে জামিন দেওয়া হয়। জামিনে থাকা অবস্থায় লোহানকে মাদক পুনর্বাসন কেন্দ্রে অ্যালকোহলের ওপর ক্লাস করার কথা বলা হয়েছিল। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে লোহান ক্লাসগুলোতে উপস্থিত থাকেননি। এবার তাঁকে এরই খেসারত দিতে হলো। -টাইমস অফ ইন্ডিয়া/ বিবিসি