লিন্ডসের আট মাসের কারাদণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মাসের কারাদণ্ড পেতে চলেছেন হলিউডের ‘প্রবলেম সেলিব্রিটি’ তকমা পাওয়া লিন্ডসে লোহান। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে টিএমজি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পুলিশের সঙ্গে মিথ্যাচার এবং বেপরোয়া গাড়ি চালানোর চূড়ান্ত অভিযোগ আনুষ্ঠানিকভাবে লস অ্যাঞ্জেলেস আদালতে তোলা হচ্ছে আজ বৃহস্পতিবার।সূত্রটি আরও জানিয়েছে, এ অভিযোগের সত্য-মিথ্যা যাচাইয়ের জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করবেন আদালত। অভিযোগ সত্য প্রমাণিত হলে ২৪৫ দিন জেলের ঘানি টানতে হতে পারে ২৬ বছর বয়সী এ অভিনেত্রীকে।চলতি বছরের জুনে এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন লিন্ডসে। দুর্ঘটনার সময় চালকের আসনে বসে থাকলেও পুলিশের জিজ্ঞাসাবাদে এ ‘মিন গার্লস’ তারকা দাবি করেছিলেন যে, তিনি গাড়ি চালাচ্ছিলেন না। পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের পরে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আদালতের রায়ে কারাদণ্ড হওয়ার সম্ভাবনা ছিল লিন্ডসের। অবশেষে সেই সম্ভাবনাই সত্য হতে চলেছে।