লিফটে আটকে পড়া কয়েকজনের গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পী সারা যাকের প্রথম পরিচালনা করেছিলেন বছর দুয়েক আগে। ঈদ ভ্যাকেশন নামের ওই নাটকটি দেখিয়েছিল এনটিভি। আবারও নাটক পরিচালনা করেছেন তিনি। নাম গোপন কথা এবং লোডশেডিং। দেশ টিভির ঈদের অনুষ্ঠানমালার জন্য তৈরি করছেন নাটকটি। এটি লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল। নাটকটির গল্প প্রসঙ্গে জানান গেছে, লোডশেডিংয়ের দৌরাত্ম্য এতই বেড়ে গেছে যে এটা আর স্বাভাবিক জনজীবনে কোনো ছন্দপতন ঘটায় না। কিন্তু এই নাটকে লোডশেডিংয়ে লিফটের ভেতর আটকে পড়া গাঢ় অন্ধকারে মানুষগুলো নিয়তির এক অতর্কিত সত্যের মুখোমুখি হয়। সারা যাকের বললেন, ‘মুহম্মদ জাফর ইকবাল খুব ভালো লিখেছেন। চিত্রনাট্য পড়েই সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল।’ তিনি জানালেন, পুরো নাটকটি সিনে আল্ট্রা ক্যামেরায় ধারণ করা হয়েছে। নাটকে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরী আলম, লুৎফর রহমান জর্জ, রওনক হাসান, স্বাগতা ও অন্যরা।