লিবিয়ায় জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার এখন চাই বৈদেশিক সাহায্য। আর সেটা নিশ্চিত করতেই লিবিয়ায় উড়ে গেলেন জাতিসংঘের শুভেচ্ছাদূত ও অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি। ‘লিবিয়ার মানুষের প্রতি সংহতি প্রকাশ করতেই আমার এখানে আসা।’ বলেছেন জোলি।গত সপ্তাহে দুই দিনের সফরে ত্রিপোলি আর মিসরাতায় যান তিনি। এর আগে অভিনয়শিল্পী শন পেনও লিবিয়া সফর করেন।