লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি নিজে মদ্যপান করেন না। জন্ডিস হয়নি। তেমন অনিয়মের অভ্যাসও নেই। অথচ আক্রান্ত হলেন লিভার (যকৃত্) সিরোসিস রোগে। ২৮ বছর আগের সেই কথাই শনিবার ব্লগে লিখেছেন অমিতাভ বচ্চন। সেই ১৯৮২ সালের ২ আগস্ট। মনমোহন দেশাইর কুলি ছবির শুটিং করছিলেন অমিতাভ। সেটে সহ-অভিনেতা পুনিত দেশাইয়ের সঙ্গে মারপিটের একটি শট দেওয়ার সময় ঘটে এক দুর্ঘটনা। গুরুতর আহত হন তিনি। অন্ত্রে আঘাত পান। চিকিৎসার জন্য প্রয়োজন হয় রক্তের। অবশেষে জীবন বাঁচাতে অন্যের রক্ত নিতে হয় তাঁকে। অমিতাভের আশঙ্কা, সেই রক্ত থেকেই হয়তো তাঁর সমস্যা হয়েছে। অমিতাভ তাঁর ভক্তদের উদ্দেশে আরও লিখেছেন, আট বছর আগে এমআরআই করে জানতে পেরেছেন লিভারের ২৫ শতাংশই সিরোসিসে আক্রান্ত হয়েছে। তবে এখনো চলছে এই রোগের চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ।