লিয়েন্ডার ও ঋতুপর্ণা জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিসে সাফল্যের পর লিয়েন্ডার পেজ এবার তৈরি হচ্ছেন চলচ্চিত্রের জন্য। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন, বলিউডে একসঙ্গে দুটি হিন্দি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। প্রথম ছবিটি পরিচালনা করছেন অশোক কোহলি। জানা গেছে, কোহলির রাজধানী এক্সপ্রেস ছবিতে লিয়েন্ডারের নায়িকা হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। হ্যাঁ, বলিউডে পরপর কয়েকটি ছবির সাফল্যের পর ঋতুপর্ণা এবার অভিনয় করবেন লিয়েন্ডারের বিপরীতে। আর লিয়েন্ডারের বান্ধবীর ভূমিকায় থাকছেন কলকাতার মডেল মাধবীলতা।রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ নিয়ে ছবির কাহিনি। এখানে ঋতুপর্ণার চরিত্রটি একজন তুখোড় সাংবাদিকের। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।তবে লিয়েন্ডার তাঁর দ্বিতীয় ছবি প্রসঙ্গে কিছুই বলেননি।