লুসা মির্জার 'নিরন্তর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশনা অনুষ্ঠানে লুসা মির্জা ও বাপ্পা মজুমদার
প্রকাশনা অনুষ্ঠানে লুসা মির্জা ও বাপ্পা মজুমদার

লুসা মির্জা গান করেন শখের বশে। গানে তাঁর হাতেখড়ি মায়ের কাছে, তিন বছর বয়সে। বাবার পছন্দ ছিল রবীন্দ্রসংগীত। বাবাকে দেখতে দেখতে রবীন্দ্রসংগীতের প্রতি একসময় তাঁরও ভালোবাসা তৈরি হয়। মায়ের খুব ইচ্ছে ছিল, মেয়ে একদিন সংগীতশিল্পী হবে, রবীন্দ্রসংগীতের অ্যালবাম করবে। লুসা বলেন, ‘আজ মা নেই। কিন্তু মায়ের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি।’
হ্যাঁ, লুসা মির্জা এবার রবীন্দ্রসংগীতের অ্যালবাম তৈরি করেছেন। নাম নিরন্তর। সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। অ্যালবামটি পরিবেশনার দায়িত্বে আছে আজব রেকর্ডস। গত শনিবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।