লুৎফরের ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গীতিকার ও সুরকার লুৎফর হাসান এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন। প্রকাশিত হয়েছে তাঁর প্রথম একক অ্যালবাম ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’। অ্যালবামের একটি ছাড়া সবগুলো গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। প্রয়াত সঞ্জীব চৌধুরীকে নিয়ে গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। গতকাল বৃহস্পতিবার ডেডলাইন মিউজিক কার্যালয়ে ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো অ্যালবামটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন কণ্ঠশিল্পী আগুন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেডলাইন মিউজিকের সিইও তানভীর চৌধুরী, গায়ক শফিক তুহিন, সেরাকণ্ঠ ইমরান, সংগীত পরিচালক সুমন কল্যাণ।লুৎফর হাসান বলেন, ‘অ্যালবামের প্রতিটি গানই কথাপ্রধান। গানগুলোর মধ্য দিয়ে একেকটি গল্প বলার চেষ্টা করেছি।’