লুৎফরের ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গীতিকার ও সুরকার লুৎফর হাসান এবার নিজেই গান করলেন। প্রকাশিত হলো তাঁর প্রথম একক অ্যালবাম ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। অ্যালবামের সব গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। রয়েছে প্রয়াত সঞ্জীব চৌধুরীকে নিয়ে একটি গান। এই গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ। বুধবার সন্ধ্যায় অ্যালবামটির প্রযোজন প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিক কার্যালয়ে ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো অ্যালবামটির মোড়ক খুললেন আগুন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর চৌধুরীসহ আরও অনেকে। লুৎফর হাসান বলেন, ‘অ্যালবামের গানগুলো বাণীপ্রধান। এই গানের মধ্য দিয়ে অনেকগুলো গল্প বলার চেষ্টা করেছি।’