লেখক ও পাঠকদের সঙ্গে বাণী বসু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার সকালে বেঙ্গল ক্যাফেতে ভারতীয় সাহিত্যিক বাণী বসুর সঙ্গে ঢাকার লেখক ও পাঠকরা আড্ডায় বসেছিলেন। আয়োজন করে মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম। উল্লেখ্য কালি ও কলম এবং এইচএসবিসি ব্যাংক প্রবর্তিত তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে বাণী বসু ঢাকায় এসেছেন ২০ এপ্রিল।এ অনুষ্ঠানে বাণী বসুর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন অধ্যাপক আনিসুজ্জামান, এ জেড এম আবদুল আলী, সৈয়দ শামসুল হক, আনোয়ারা সৈয়দ হক, হাসনাত আবদুল হাই, আবুবকর সিদ্দীক, মালেকা বেগম, মাহমুদুল হক প্রমুখ।