লেখক কারিনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পুরস্কার আমার কাছে কোনো ব্যাপারই না। ওসব নিয়ে মাথা ঘামাই না আমি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এমন অনেক নিমন্ত্রণ ফিরিয়ে দিয়েছি। এসবে যাওয়ার চেয়ে পরিবার-পরিজনের সঙ্গে বা পছন্দের মানুষটির সঙ্গে একান্তে সময় কাটাতে ভালো লাগে আমার।’ পুরস্কার বিতরণের এই মৌসুমে সুইজারল্যান্ডে যাচ্ছেন কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এভাবেই বলেছেন অভিনেত্রী কারিনা কাপুর।নিজের পথ্যবিদ্যাবিশারদ রুজুতা দিউকারের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার হোটেল তাজে এসেছিলেন কারিনা। আলাপকালে তিনি জানান, বইটির একটি অংশে তাঁর নিজের লেখাও আছে। রুজুতার অনুরোধে তিনি লিখেছেন। যদিও তিনি পেশাদার লেখক নন। তবু নিজের সম্পর্কে ভক্ত ও পাঠকদের জানাতে চেষ্টা করেছেন। ওয়েবসাইট।