লেখক তনিমা হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কোনো লেখক নই। সেই দুঃসাহসও আমার নাই। মাঝে মাঝে অনেক চিন্তা করে প্রথম লাইনটা লিখি, কিন্তু দ্বিতীয় লাইনটা আর খুঁজে পাই না। শুরু হয় কাটাকুটি পর্ব। বাদ দিয়ে দিই লেখা। আবার কিছুদিন পর লিখতে ইচ্ছে হয়। অনেক চিন্তা করে প্রথম লাইন লিখি। এরপর আবার কাটাকুটি।’ বলছিলেন অভিনয়শিল্পী তনিমা হামিদ। নিজের প্রথম টেলিছবি লেখার বর্ণনাটা এভাবেই দিলেন তিনি।গতকাল বৃহস্পতিবার রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় অভিনয়শিল্পী তনিমা হামিদের রচনায় প্রথম টেলিছবি। নাম ‘মেঘের ভেলায় ভেসে যাব আজ’। টেলিছবিটিতে অভিনয়ও করেছেন তিনি। আর এটি পরিচালনা করেছেন ফাল্গুনী হামিদ।টেলিছবিটি প্রচারের পর অনেকেই তনিমা হামিদকে অভিনন্দন জানিয়েছেন। এ জন্য তিনি অভিভূত। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তনিমা হামিদ বলেন, ‘আমার লেখা প্রথম টেলিছবির জন্য এত ফোন ও এসএমএস পাব, এটা ভাবিনি। আমি সত্যিই অভিভূত।’তনিমা হামিদ এ-ও বলেন, আমি মোটেও মনে করছি না তাঁরা আমার লেখার জন্য এসব করেছেন। আমি মনে করি, এটা আমার প্রতি তাঁদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি আবারও সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ।’ তনিমা হামিদ ছাড়াও ‘মেঘের ভেলায় ভেসে যাব আজ’ টেলিছবিতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, হাসান মাসুদ, ঈশানা প্রমুখ।