প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষাট ও সত্তরের দশকের দুই খ্যাতিমান গল্পকার জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসু। এ দুজন স্বনামধন্য গল্পকার, লেখক দম্পতি প্রথমবারের মতো লিখেছেন দুটি উপন্যাস। জ্যোতিপ্রকাশ লিখেছেন শূন্য নভে ভ্রমি এবং পূরবী বসু অবিনাশী যাত্রা। উপন্যাস দুটি প্রকাশিত হয়েছে অন্যপ্রকাশ থেকে।
গতকাল প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে উপন্যাস দুটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে উপন্যাস দুটির ওপর আলোচনা করেন অধ্যাপক হায়াৎ মামুদ ও কবি মুহাম্মদ নূরুল হুদা। স্বাগত বক্তব্য দেন প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।