লেখক নারায়ণ চন্দ্র দাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভিতে আজ রাত সোয়া নয়টায় প্রচারিত হবে নাটক লেখক নারায়ণ চন্দ্র দাস। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আমিরুল হক চৌধুরী, মিশু সাব্বির, আ খ ম হাসান, শামীম জামান, নোভা, হোমায়রা হিমু। গ্রামের দর্জি দোকানের কর্মচারী নারায়ণ চন্দ্র দাস সুন্দর ভাষায় চিঠি লিখতে পারে। তার লেখা চিঠি পাঠ করে যেকোনো মেয়েই প্রেমে পড়ে যায়। গ্রামের নব্য প্রেম প্রত্যাশী এবং প্রেমে ব্যর্থ যুবকেরা নিয়মিত তার শরণাপন্ন হয়। তৈরি হয় এক জটিল পরিস্থিতির।