লেখক লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

তিনি সংগীতশিল্পী। অভিনয়ও করেন চুটিয়ে। ফ্যাশন ডিজাইনার হিসেবেও নাম কামিয়েছেন। বহু গুণে গুণান্বিতা জেনিফার লোপেজের আরও একটি পরিচয় পাওয়া যাচ্ছে। তিনি লেখকও। আগামী অক্টোবরে বাজারে আসছে জেনিফার লোপেজের স্মৃতিচারণামূলক বই ট্রু লাভ। বিখ্যাত প্রকাশনী পেঙ্গুইনের অঙ্গপ্রতিষ্ঠান সেলিব্রা থেকে বেরোচ্ছে এই বই। বইটি ইংরেজি-স্প্যানিশ দুই ভাষাতেই প্রকাশিত হবে। অনেকটা ব্যক্তিগত ডায়েরির ধাঁচে লেখা হয়েছে বইটি। ৪৪ বছর বয়সী জেনিফার লোপেজ বলেছেন, এই বইয়ে তিনি তাঁর জীবনের সেরা অধ্যায়টি তুলে ধরছেন। বইয়ের প্রতিটি পৃষ্ঠায় লোপেজের হৃদয়ের একান্ত বচনগুলোই ধরা পড়বে। বইটির আয়ের একটি অংশ দান করে দেওয়া হবে ‘লোপেজ ফ্যামিলি ফাউন্ডেশনে’। এএনআই।