লেখক সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা সজল বই লিখছেন। অনেকটা আত্মজীবনী-ধরনের হবে বইটি। সজল বললেন, ‘এটি আমার কাছে বই নয়, জীবনের ডায়েরি। নিজের মধ্য থেকে বের হয়ে এসে তৃতীয় পক্ষ হিসেবে বইটি লিখছি।’ গত ঈদের পর বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। তখনই মনে হয় নিজের কথাগুলো, নিজের দৃষ্টিভঙ্গি লিখে ফেললে কেমন হয়। বইয়ের জন্য সজলভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিক থাকলে এ বছরের একুশের বইমেলায় বইটি প্রকাশিত হবে।