লেটোর ট্রফি রান্নাঘরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারবিজয়ী জেরার লেটো
অস্কারবিজয়ী জেরার লেটো

এই একটা ট্রফির মাহাত্ম্য কী, সেটা যে পায় না সে-ই বোঝে। পাঁচ-পাঁচবার মনোনয়ন পেয়ে একবারও সোনালি ট্রফিটায় চুমু এঁকে দিতে না-পারার ব্যর্থতায় লিওনার্দো ডি ক্যাপ্রিও তো কেঁদেই ফেলেছেন। তাই অস্কার ট্রফিটা যক্ষের ধনের মতোই আগলে রাখার কথা বিজয়ীদের। অথচ জেরার লেটোর ট্রফিটার একটা অংশ নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অবশ্য লেটোর দোষ নেই। নিতান্তই দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। সিঁড়ি দিয়ে নামছিলেন, এমন সময় হাত থেকে ফসকে যায় ট্রফিটা। লেটো জানিয়েছেন, এখন ট্রফিটাকে তিনি রেখেছেন রান্নাঘরে। এত জায়গা থাকতে রান্নাঘর কেন? ‘কারণ, আমি বাসায় ফিরে সবার আগে রান্নাঘরেই যাই।’—বলেছেন লেটো। পিটিআই।