লেডি গাগা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত হওয়ার কারণে কনসার্ট পিছিয়ে দিলেন লেডি গাগা। বেশ কিছুদিন আগে একটি শো করতে গিয়ে আহত হয়েছিলেন তিনি। এর জন্য অনেক দিন ধরেই ভুগছিলেন। সম্প্রতি ব্যথা তীব্র হওয়ায় বাধ্য হলেন বিশ্রাম নিতে। তিনি বললেন, ‘গত কয়েক মাসে ব্যথা তীব্র হয়ে উঠেছে। শুরুতে তা কাউকে জানাতে চাইনি। কিন্তু গত রাতের পারফরম্যান্সের পর আর হাঁটতেই পারছি না।’গাগার এ সমস্যার নাম সাইনোভাইটস। হাড়ের সংযোগ অস্বাভাবিকভাবে ফুলে যায় এতে। এ কারণে দুটি কনসার্ট বাতিল করতে হয়েছে তাঁকে। গাগা বললেন, ‘আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না। আশা করছি, আপনারা আমাকে ক্ষমা করবেন।’ পিপল।