লেডি গাগা ও বিয়ন্সের গান চীনে নিষিদ্ধ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট ব্যবহারের ব্যাপারে চীন সরকার বেশ স্পর্শকাতর। অশ্লীল বা কদর্যময়, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক শক্তির ওপর আঘাত আসতে পারে এমন যেকোনো বিষয় ইন্টারনেট থেকে হয় তারা মুছে দেবে, নয়তো ওয়েবসাইটটি বন্ধ করে দেবে। সম্প্রতি এমনি এক কাণ্ড ঘটেছে। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় ১০০ গানের একটি তালিকা প্রস্তুত করেছে। বলা হচ্ছে, গানগুলো তাদের সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। তাই সেগুলো ওয়েবসাইট থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে লেডি গাগা ও বিয়ন্স নোলসের কয়েকটি গান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে গানগুলো স্ব স্ব ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে চীনের সংস্কৃতি মন্ত্রণালয়। বিবিসি।