লেডি গাগার জ্যাকসন জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা ও মাইকেল জ্যাকসন
লেডি গাগা ও মাইকেল জ্যাকসন

‘পপ কিং’ প্রয়াত মাইকেল জ্যাকসনের বিশাল ভক্ত মার্কিন পপ গায়িকা লেডি গাগা। জ্যাকসনের একনিষ্ঠ ভক্ত হিসেবে গাগার উপলব্ধি, জ্যাকসনের বর্ণাঢ্য জীবন ও কর্মকে উদযাপনের জন্য জাদুঘর নির্মাণ করা খুবই জরুরি। এ লক্ষ্য পূরণে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন গাগা। বর্তমানে জ্যাকসন জাদুঘর নির্মাণের জন্য পছন্দসই জায়গা খুঁজছেন ২৭ বছর বয়সী এ তারকা সংগীতশিল্পী।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের মিরর অনলাইন জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্যাকসনের স্মৃতিবিজড়িত নানা সামগ্রী সংগ্রহ করছেন লেডি গাগা। তিনি ২০১২ সালে আয়োজিত একটি নিলাম থেকে জ্যাকসনের স্মৃতিবিজড়িত ৫৫টি সামগ্রী কিনেছিলেন। এই কাজে এখন পর্যন্ত সব মিলিয়ে ১.২৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন লেডি গাগা।
এ ছাড়া জ্যাকসন এস্টেট এবং মাইকেল জ্যাকসনের সন্তানদের দেখভালের জন্যও অর্থ সাহায্য দেওয়ার পরিকল্পনা করছেন লেডি গাগা।