লেডি গাগার ডিগবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর এমটিভির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাংসের তৈরি পোশাক পরে হাজির হয়ে হইচই ফেলে দিয়েছিলেন গায়িকা লেডি গাগা। সে সময় পেটার (প্রাণীর অধিকার আদায়ে সোচ্চার সংগঠন) কর্মীরা দস্তুরমতো গালাগাল করেছিলেন এই পপতারকাকে। সম্প্রতি সেই পেটাই লেডি গাগার সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী লেডি গাগা পেটার হয়ে প্রচারণা চালাবেন। প্রচারণার বিষয়বস্তু সহজেই অনুমেয়। জন্তু-জানোয়ারের চামড়া ব্যবহার না করতে মানুষকে সচেতন করা। চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেডি গাগা বলেন, ‘পশুর চমড়া বা লোমের তৈরি পোশাক পরতে ঘেন্না হয় আমার।’ ওয়েবসাইট।