লেডি গাগার ফিটনেস রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কারণে সব সময় বিতর্কের মধ্যে থাকেন গায়িকা লেডি গাগা। আলোচিত এ গায়িকা এবার তাঁর ফিটনেস রহস্য উন্মোচন করলেন। কন্টাক্ট মিউজিক ডটকমের খবরে জানা গেছে, লেডি গাগা নিজের শারীরিক সৌন্দর্য ধরে রাখার জন্য নিয়মিত হুইস্কি পান করেন। এই হুইস্কি নাকি তাঁর শরীরকে সব সময় আকর্ষণীয় রাখে। লেডি গাগা আরও বলেন, ‘বিশেষ করে আমি যখন কাজে ব্যস্ত থাকি, তখন হুইস্কি পান করতে পছন্দ করি। তা ছাড়া আমি সব সময় সৃজনশীলভাবে জীবন যাপন করতে পছন্দ করি।’ উল্লেখ্য, সম্প্রতি বিতর্কিত এই গায়িকা আলোচনায় আসেন আরেক জনপ্রিয় গায়িকা ম্যাডোনার গান নকলের দায়ে। ‘বর্ন দি ওয়ে’ শিরোনামের ওই গানটি মুক্তির কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি টপ চার্টের শীর্ষে উঠে আসে। ভক্তদের অনেকেই ‘বর্ন দিস ওয়ে’ গানটিকে ১৯৮৯ সালের ম্যাডোনার ‘এক্সপ্রেস ইয়োরসেলফ’ গানের নকল হিসেবে অভিহিত করেন।