লেডি গাগার বার্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরণব্যাধি এইডসের ব্যাপারে মানুষকে সচেতন করে তুলতে এবার মাঠে নামছেন পপতারকা লেডি গাগা। প্রসাধন সামগ্রীর প্রতিষ্ঠান ম্যাক কসমেটিক্সের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছেন তিনি। গাগা প্রতিষ্ঠানটির ‘ভিভা গ্ল্যাম’ নামে একটি ব্র্যান্ডের প্রচার চালাবেন। এতে এই ব্র্যান্ডের লিপস্টিক ও লিপগ্লস বিক্রিতে সহায়তা হবে। এসব প্রসাধন সামগ্রী বিক্রি করে যে আয় হবে তা ম্যাক-এইডস তহবিলে দান করা হবে। মোদ্দাকথা, লেডি গাগা ম্যাক ব্র্যান্ডের মুখপাত্র হিসেবে কাজ করবেন। তিনি গর্ভনিরোধক রাবারের খাপ ব্যবহারে পুরুষদের উত্সাহ জোগাবেন। এইচআইভি/এইডস থেকে দূরে থাকতে যার কোনো বিকল্প নেই। গাগার বার্তাটা হচ্ছে, ‘প্রেমে বাঁচ। সুরক্ষিত থেকে প্রেম করো।’ আইএএনএস।