লেডি গাগার বার্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরণব্যাধি এইডসের ব্যাপারে মানুষকে সচেতন করে তুলতে এবার মাঠে নামছেন পপতারকা লেডি গাগা। প্রসাধনসামগ্রীর প্রতিষ্ঠান ম্যাক কসমেটিকসের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছেন তিনি। গাগা প্রতিষ্ঠানটির ‘ভিভা গ্ল্যাম’ নামের একটি ব্র্যান্ডের প্রচার চালাবেন। এতে এই ব্র্যান্ডের লিপস্টিক ও লিপগ্লস বিক্রিতে সহায়তা হবে। এসব প্রসাধনসামগ্রী বিক্রি করে যে আয় হবে তা ম্যাক-এইডস তহবিলে দান করা হবে। মোদ্দা কথা, লেডি গাগা ম্যাক ব্র্যান্ডের মুখপাত্র হিসেবে কাজ করবেন। তিনি গর্ভনিরোধক রাবারের খাপ ব্যবহারে পুরুষদের উৎসাহ জোগাবেন; এইচআইভি/এইডস থেকে দূরে থাকতে যার কোনো বিকল্প নেই। গাগার বার্তাটা হচ্ছে, ‘প্রেমে বাঁচো। সুরক্ষিত থেকে প্রেম করো।’ আইএএনএস।