লেডি গাগার বড় বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতের দুনিয়ায় এখন জোরেশোরে বইছে লেডি গাগা ঝড়। লেডি গাগা ও তাঁর লক্ষ-কোটি ভক্তের জন্য আরও একটি আনন্দময় উপলক্ষ হয়ে রইল গত সোমবার সন্ধ্যার ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’ আসর। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই পুরস্কার আসরে ভিডিও অব দ্য ইয়ারসহ সামনের সারির আটটি পুরস্কার জিতে নেন ২৪ বছর বয়সী এই সংগীত তারকা। ভিডিও অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে তাঁর ব্যাড রোমান্স। এ ছাড়া আরও ছয়টি পুরস্কার এসেছে এই ব্যাড রোমান্স-এর সুবাদে। বেস্ট পপ ভিডিও, বেস্ট ফিমেল ভিডিও, বেস্ট কোলাবরেশনসহ মোট ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন লেডি গাগা। অন্যদিকে র‌্যাপ গায়ক এমিনেম পেয়েছেন বেস্ট হিপ হপ ভিডিও ও বেস্ট মেল ভিডিও পুরস্কার। ওয়েবসাইট।