লেডি গাগার মিউজিক ভিডিওর দর্শক ১০০ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় পপ তারকা লেডি গাগার লিটল মনস্টারস মিউজিক ভিডিওটি ১০০ কোটি বার দেখছে ভক্তরা। গতকাল মঙ্গলবার টুইটারে নিজের প্রায় ৭০ লাখ ভক্তকে এই তথ্য জানিয়েছেন লেডি গাগা নিজেই। আরেক জনপ্রিয় শিল্পী জাস্টিন বেইবের মিউজিক ভিডিও ৯৬ কোটি পাঁচ লাখ বার দেখার রেকর্ড নিয়ে শীর্ষে ছিল অনেক দিন। এর আগে ইউটিউবে লেডি গাগার বেশ কয়েকটি মিউজিক ভিডিও সবচেয়ে বেশিবার দেখার রেকর্ড করেছিল। তাঁর ব্যাড রোমান্স মিউজিক ভিডিওটি ২৯ কোটি সাত লাখ বার, টেলিফোনবিষয়ক মিউজিক ভিডিওটি আট কোটি ৮৬ লাখ বার দেখার রেকর্ডের মধ্যে ছিল। গুগল এবং ইউটিউব এ রেকর্ডে কী পরিমাণ আয় করছে—তা জানা যায়নি। তবে ইউটিউবের সবেচেয়ে বেশি দেখা ভিডিওর দশটির মধ্যে ছয়টিই মিউজিক ভিডিও। ওয়েবসাইট।