লেডি গাগার সঙ্গে বেয়াদবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাপারাজ্জিরা তাঁর পিছু ছাড়তে চান না। রাস্তাঘাটে লোকজনও তাঁর দিকে হাঁ করে চেয়ে থাকে। এ নিয়ে মোটেও অস্বস্তি নেই পপ তারকা লেডি গাগার। কারণ, তিনি বেশ ভালো করেই জানেন, তাঁর চলাফেরা ও ফ্যাশন আর দশটা সাধারণ মানুষ বা তারকার মতো নয়। উদ্ভট ও রংচঙে পোশাক-আশাকের জন্য তাঁকে নিয়ে যথেষ্ট কানাঘুষা আছে। তাই বলে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরাও! সম্প্রতি লন্ডনে কাজ শেষ করে নিউইয়র্কে ফিরছিলেন লেডি গাগা। হিথ্রো বিমানবন্দরে ঢুকতেই নিরাপত্তাকর্মীরা দ্রুত তাঁকে একপাশে সরিয়ে নিলেন। বেজায় চটে গিয়ে এই বেয়াদবির কারণ জানতে চাইলেন লেডি গাগা। জবাবে নিরাপত্তা কর্মকর্তারা বললেন, সারা শরীরে যেসব তার আপনি জড়িয়ে রেখেছেন, সেগুলো একটু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। ওয়েবসাইট।