লেডি গাগার ‘ফেইম’ খ্যাত না কুখ্যাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেডি গাগা—পশ্চিমের এই পপগায়িকা তাঁর গান, গায়কি আর উপস্থাপনার অভিনবত্বে এরই মধ্যে প্রাচ্যেও ঢেউ তুলেছেন। সম্প্রতি বাজারে এসেছে তাঁর প্রথম সুগন্ধি ‘ফেইম’। প্রচারে অভিনবত্ব আনতে ফেইমের বিজ্ঞাপনের জন্য তোলা সাদা-কালো ছবিটিতে অকৃপণভাবে গাগার নিরাবরণ শরীর প্রদর্শিত হয়েছে। নিন্দুকেরা বলছেন, গাগার ‘ফেইম’-এর যা নমুনা! তা খ্যাত হবে, না কুখ্যাত! কে জানে?অবশ্য এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে গাগার এই বিজ্ঞাপনটি। আলোচনায় না আসার কোনো উপায়ও যে নেই! ফেইমের প্রচারে পোশাকের ক্ষেত্রে যারপরনাই উদার হয়েছেন গাগা। ছবিটিতে তাঁর উন্মুক্ত শরীর বেয়ে উঠতে দেখা যাচ্ছে ক্ষুদ্রাকার বেশ কয়েকজন পুরুষকে।এ নিয়ে গাগাও বেশ উদ্বেলিত। এরই মধ্যে তিনি টুইটারে আলোকচিত্রী স্টিভেন ক্লেইনের তোলা এ ছবিটি পোস্টও করেছেন। আর মনের কথা লিখতে গিয়ে লিখেছেন, ‘মিথ্যা বলব না! আমি কিছুটা নার্ভাস!