লেডি ম্যাকবেথ নিয়ে চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটালি পোর্টম্যান অনেক দিন ধরেই নজর রেখেছিলেন এই চরিত্রটির ওপর। উইলিয়াম শেকসিপয়ারের অমর চরিত্র ‘লেডি ম্যাকবেথ’ নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। ব্ল্যাক সোয়ান ছবির পর আরেকটি অস্কার জেতার সুবর্ণ সুযোগ হতে পারত তাঁর লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয় করাটা। তবে নাটালি নন, এই চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী ফরাসি শিল্পী মারিয়োঁ কতিলার। তাঁর বিপরীতে আছেন মাইকেল ফ্যাসবেন্ডার। আগামী বছরের জানুয়ারি থেকে শুটিং শুরু হবে ছবিটির। আর নাটালি পোর্টম্যান তাঁর প্রথম পরিচালিত ছবি টেল অব লাভ অ্যান্ড ডার্কনেস-এর কাজ শুরু করবেন ওই সময়েই। সম্ভবত এ কারণেই নাটালি সরিয়ে নিলেন নিজেকে। হাফিংটন পোস্ট।