লেডি ম্যাকবেথ হচ্ছেন নাটালি পোর্টম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেকসপিয়ারের অমর সৃষ্টি ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে নির্মিতব্য একটি চলচ্চিত্রে ‘লেডি ম্যাকবেথ’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী নাটালি পোর্টম্যান।এর মধ্যেই ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘ব্ল্যাক সোয়ান’খ্যাত অস্কারজয়ী এ তারকা অভিনেত্রী। ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্নোটাউন’খ্যাত অস্ট্রেলীয় নির্মাতা জাস্টিন কারজেল। এর চিত্রনাট্য লিখেছেন টড লুইসো ও জ্যাকব কশফ। ছবিটিতে নাটালির বিপরীতে অভিনয় করবেন ‘প্রমিথিউস’খ্যাত আইরিশ তারকা অভিনেতা মাইকেল ফাসবেন্ডার। জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।নেতিবাচক চরিত্রে নাটালির অভিনয়ের অভিজ্ঞতা নেহাত কম নয়। কাজেই নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটিতে ‘লেডি ম্যাকবেথ’ চরিত্রের নিষ্ঠুরতাকে তিনি যে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলবেন, তা অনেকটাই নিশ্চিত। সম্প্রতি মাইকেল ফাসবেন্ডারের সঙ্গে মার্কিন নির্মাতা টেরেন্স মালিকের নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবির শুটিং শেষ করেছেন নাটালি। টেরেন্সের পরিচালনায় ‘নাইটস অব কাপস’ ছবিতেও অভিনয় করবেন তিনি। আসছে নভেম্বরে মুক্তি পাচ্ছে নাটালি অভিনীত ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’ ছবিটি।