লেননের গান নিলামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন লেননের ভক্তদের জন্য এটি এক দুর্লভ সুযোগ। জনপ্রিয় এ শিল্পীর হাতে লেখা একটি গান সংগ্রহে রাখার সুুযোগ পাচ্ছেন ভক্তরা। একটি সাদা কাগজের দুই পিঠে ‘এ ডে ইন দ্য লাইফ’ শিরোনামে গানটি লিখেছিলেন জনপ্রিয় ব্যান্ড বিটলসের এই শিল্পী। কালো ও নীল কালির কলমে অনেক কাটাকুটি করেছেন সেই কাগজে। ১৮ জুন নিউইয়র্কে গানটি নিলামে তুলছে সদবি। রোলিং স্টোন ম্যাগাজিনের এক জরিপে ৫০০ সেরা গানের মধ্যে ‘এ ডে ইন দ্য লাইফ’ ২৬তম স্থান অধিকার করেছে। ওয়েবসাইট।