লেবাননের ছবির জয়যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খবরটা পেয়েই আনন্দে তিনি একপাক ঘুরে, খানিকক্ষণ লম্ফঝম্ফ করেছেন। আর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘আমি আনন্দে আত্মহারা, নিজের মাঝে শিহরণ ও পুলক অনুভব করছি।’ বললেন লেবাননের পরিচালক নাদিন লাবাকি। তাঁর পরিচালনা ও অভিনীত ছবি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ পেয়েছে। যুদ্ধবিধ্বস্ত লেবাননের ওপর নির্মিত কমেডি ধাঁচের ছবি হোয়ার ডু উই গো নাউ?। যুদ্ধবিধ্বস্ত দেশটির কিছু নারী তাঁদের স্বামীদের গ্রামের বাইরে বেরোতে না দেওয়ার পণ করেন। লাবাকির এত খুশির পেছনে কারণ আছে। এর আগে অস্কারজয়ী দ্য কিং স্পিচ ও স্লামডগ মিলিয়নিয়ার ছবি দুটি টরন্টো উৎসব থেকেই তাদের জয়যাত্রা শুরু করেছিল। বিবিসি।