লোকাঙ্গনের স্মরণে ওস্তাদ মোমতাজ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত লোকসংগীতশিল্পী, গীতিকার ও সুরকার ওস্তাদ মোমতাজ আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন লোকাঙ্গন। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার।
আলোচনা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মোমতাজ আলী খানের লেখা ও সুর করা সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।