লোকগান নিয়ে রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা খোঁজার জন্য মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। এ উপলক্ষে গত রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে জানানো হয়, দেশের তরুণ প্রজন্মকে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড ‘ম্যাজিক’ এই উদ্যোগ নিয়েছে। প্রতিযোগিতার বিচারকেরা হলেন সুবীর নন্দী, কিরণচন্দ্র রায় ও কনকচাঁপা।সংবাদ সম্মেলনে ‘ম্যাজিক বাউলিয়ানা’র বিভিন্ন দিক তুলে ধরেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মালিক মোহাম্মদ সাঈদ, আয়োজনটির সমন্বয়ক হাসান আবিদুর রেজা জুয়েল এবং প্রতিযোগিতার তিন বিচারক।‘ম্যাজিক বাউলিয়ানা’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মুঠোফোনের খুদে বার্তা অথবা ফোনকলের মাধ্যমে নিবন্ধন শুরু হয়েছে। খুদে বার্তার মাধ্যমে নাম নিবন্ধন করার জন্য মুঠোফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে MBপ্রতিযোগীর নামজেলা এবং পাঠাতে হবে ১৬২৩৯ নম্বরে। ফোনকলের মাধ্যমে নাম নিবন্ধন করার জন্য ০৯৬৬৬-৭১-৬৯৬৯ নম্বরে যোগাযোগ করতে হবে। নিবন্ধন চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত।