লোকগানে মুগ্ধ সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের গানের আসরে লোকগান পরিবেশন করে ‘বাঁশুরিয়া’।
পরিষদ গত বছর থেকে নিয়মিতভাবে দর্শনীর বিনিময়ে পাক্ষিক গানের আসরের আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমন্বয় পরিষদের এই আয়োজনে সহায়তা দিচ্ছে প্রথম আলো।
শুরুতেই ছিল সংক্ষিপ্ত আলোচনা। পরিষদের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ দর্শনীর বিনিময়ে নিয়মিত এই আয়োজনের প্রাসঙ্গিকতা তুলে আনেন। অংশগ্রহণকারী সংগঠনের পরিচিতি তুলে ধরেন সরদার মো. রহমতুল্লাহ। লালনের ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গানটি দিয়ে শুরু হয় মূল আসর।
লালন সাঁই, হাসন রাজা ও কবি জসিমউদ্দীনের গান নিয়ে সাজানো হয়েছিল আসর। সমবেত এবং একক পরিবেশনা চলতে থাকে পালাক্রমে।