লোকজ পালা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এই দিন দিন নয়, আরও দিন আছে’, ‘এই দুনিয়াটা পুতুল খেলা’, ‘তোরে না দেখিলে প্রাণে মরি’—এমন প্রায় অর্ধশত লোকগান পরিবেশিত হয় লোকজ পালা উৎসবে। এ ছাড়া ছিল বিভিন্ন আঞ্চলিক পালাগান।গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে বাংলা ফোক মিডিয়া। উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। উৎসবের প্রথম দিন গতকাল সংগীত পরিবেশন করেন আবদুল কুদ্দুস বয়াতি, আশরাফ ভান্ডারী, মোখলেসুর রহমান, শামীম বয়াতি, ফকীর মোখলেস প্রমুখ। উৎসবের শেষ দিন আজ গানের পালা শুরু হবে বিকেল চারটায়।