লোকজ সংস্কৃতির বিকাশ নিয়ে কর্মশালা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ এবং বাংলা একাডেমীর যৌথ উদ্যোগে গতকাল বুধবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী শুরু হয়েছে ‘লোকজ সংস্কৃতির বিকাশ’ শীর্ষক কর্মশালা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ চৌধুরী। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী, বাংলা একাডেমীর পরিচালক আবদুল ওহাব ও শাহিদা খাতুন। ফোকলোর বিভাগের সভাপতি আবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং বাংলা একাডেমীর উপপরিচালক আমিনুর রহমান সুলতান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। ফোকলোর বিভাগের শিক্ষক রওশন জাহিদ উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। কর্মশালায় লোকজ সংস্কৃতি বিষয়ে ১০ জন বিশেষজ্ঞসহ শতাধিক লোকজ সংস্কৃতি সংগ্রাহক, গবেষক, লেখক অংশ নিচ্ছেন।