লোকজ সংস্কৃতির বিকাশে বাংলা একাডেমীর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশ থেকে লোকজ সংস্কৃতির উপাদান খুঁজে বের করে সুশৃঙ্খল পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ করতে ‘লোকজ সংস্কৃতির বিকাশ’ শীর্ষক এক কর্মসূচি নিয়েছে বাংলা একাডেমী। এ বিষয়ে গতকাল বাংলা একাডেমীতে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।কর্মশালায় দেশের ২৩টি জেলা থেকে মনোনীত ১৬ জন প্রধান সমন্বয়কারী, পাঁচজন সমন্বয়কারী ও ৭৮ জন সংগ্রাহক অংশ নেন। সংগ্রাহক ও সমন্বয়কারীদের প্রশিক্ষণ দেন ফোকলোরবিদ বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ফোকলোর গবেষক ও জাদুঘর বিশেষজ্ঞ ফিরোজ মাহমুদ এবং ফোকলোর গবেষক বাংলা একাডেমীর কর্মকর্তা শাহিদা খাতুন।সভাপতির ভাষণে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, ‘লোকসংস্কৃতিই হলো আমাদের আদি সংস্কৃতি। জ্ঞানের অসীম ধারায় সম্পৃক্ত হয়ে ফোকলোর-গবেষকেরা আমাদের সামগ্রিক সংস্কৃতিকেই সমৃদ্ধ করবেন।