লোকবাদ্যযন্ত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নতুন প্রজন্মকে ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আয়োজন করেছি লোকবাদ্যযন্ত্র মেলা।’ বললেন হাসন রাজা ফাউন্ডেশনের সভাপতি দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা। কাল ৪ মার্চ সিলেটের হাসন রাজা স্মৃতি জাদুঘরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লোকবাদ্যযন্ত্র মেলা। যৌথভাবে এর আয়োজন করেছে হাসন রাজা ফাউন্ডেশন ও মেঠো সুর। তাছাওয়ার রাজা জানান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রচলিত লোকবাদ্যযন্ত্রসহ পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠীর ব্যবহূত বাদ্যযন্ত্র এ মেলায় প্রদর্শিত হবে। এ ছাড়া আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের কিছু বাদ্যযন্ত্রও এ মেলায় থাকবে। মেলায় প্রতিদিনই থাকবে লোকসংগীত পরিবেশন, আলোচনা ও মেলাসংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন।