লোকসংগীত-সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসংগীতের সুরে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন শিল্পী কিরণ চন্দ্র রায়। শনিবার সন্ধ্যায় ঢাকার ভারতীয় হাইকমিশনের গুলশানের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় তাঁর একক সংগীতসন্ধ্যা। কিরণ চন্দ্র রায় তাঁর গানের পালা শুরু করেছিলেন ‘যার যা ধর্ম’ গানটি দিয়ে। পরে তিনি গেয়েছেন ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে’, ‘ভালো আছি ভালো থেকো’ এসব গান।