লোকসংগীতের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগুন লাগাইয়া দিল মনে’, ‘দিন গেল রে গেল বেলা’, ‘সাধন ভজন মুখের কথা না’, ‘তোরা কে কে যাবি লো জলে’, ‘ওরে মানুষ দেখবি যদি’, ‘কৃষ্ণ প্রেমের মরম যে জানে’—সুরে প্রাণ ভরানোর পাশাপাশি মনে নানা ধরনের ভাব আর জিজ্ঞাসার সঞ্চার করা এসব গান শোনা গেল বাংলাদেশ লোকসংগীত পরিষদের কল্যাণে। বিশ্বসংগীত দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছিল তাদের এ আয়োজন। শিল্পীদের মধ্যে ছিলেন দীপ্তি রাজবংশী, বিমল কৃষ্ণ মৃধা, নাসরিন ফেরদৌস, তামান্না নিগার, তাবাসসুম রিয়া, অনিমা মুক্তি গোমেজ প্রমুখ।এ ছাড়া দোতারায় আব্বাস উদ্দীনের ‘বাও কুমটা বাতাস যেমন’ গানটির সুর তোলেন সোলায়মান হক। বাঁশিতে ‘কান্দে হাসন রাজার মন কান্দে রে’ বাজিয়ে শোনান সাইদ আহমদ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ হেমায়েত। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী, লোকসংগীত-শিল্পী আকরামুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু।